আমাদের কথা
PelleSmith বাংলাদেশের একটি খাঁটি চামড়াজাত পণ্যের ব্র্যান্ড। আমরা মানিব্যাগ, বেল্ট, ব্যাকপ্যাক আর মাপমতো লেদার জ্যাকেট তৈরি করি।
নামের মানে
Pelle (পেলে) ইতালিয়ান শব্দ, মানে চামড়া। Smith (স্মিথ) মানে কারিগর, যিনি হাতে জিনিস গড়েন। দুটো মিলে PelleSmith, অর্থাৎ চামড়ার কারিগর। আমাদের লোগোতে চামড়া সেলাইয়ের সুই (awl) আর সেলাইয়ের দাগ এই কারিগরির কথাই বলে।
রপ্তানির মান, দেশের দামে
আমাদের নিজস্ব চামড়াজাত পণ্যের কারখানা বহু বছর ধরে বিদেশে রপ্তানির জন্য পণ্য তৈরি করে আসছে। বিদেশি ক্রেতারা যে মানের চামড়া, সেলাই আর ফিনিশিং চান, সেই একই কারিগররা PelleSmith-এর প্রতিটা পণ্য বানান।
আমাদের লক্ষ্য সহজ: চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র বা যে কেউ যেন সাধ্যের মধ্যে একটা খাঁটি চামড়ার জিনিস কিনতে পারেন, যেটা বারবার কিনতে হবে না, বছরের পর বছর সঙ্গী হবে।
আমরা যা কথা দিই
- খাঁটি চামড়া: রেক্সিন বা নকল চামড়া নয়।
- প্রতিটা পণ্যের মডেল নম্বর: যা দেখছেন, ঠিক সেটাই পাবেন।
- অগ্রিম টাকা নেই: সারা দেশে ক্যাশ অন ডেলিভারি।
- দেখে তারপর টাকা: ডেলিভারিম্যানের সামনেই পণ্য খুলে দেখুন।
- ত্রুটি থাকলে এক্সচেঞ্জ: ৩ দিনের মধ্যে জানালে বিনামূল্যে বদলে দিই।
Crafted in Bangladesh. বাংলাদেশের কারিগরের হাতে তৈরি, এটা আমাদের গর্ব।
