PelleSmith, Crafted in Bangladesh

প্রশ্নোত্তর

আপনার প্রশ্নের উত্তর এখানে না পেলে WhatsApp করুন: 01332 111099

PelleSmith-এর পণ্য কি আসল চামড়ার?

হ্যাঁ। আমাদের সব মানিব্যাগ, বেল্ট, ব্যাকপ্যাক আর জ্যাকেট খাঁটি চামড়ায় তৈরি, রেক্সিন বা সিনথেটিক নয়। আসল চামড়ায় প্রাকৃতিক দানা, হালকা দাগ বা রঙের সামান্য তারতম্য থাকতে পারে, এটাই আসল চামড়ার চিহ্ন।

অর্ডার করবো কীভাবে?

WhatsApp বা ফোনে 01332 111099 নম্বরে পণ্যের মডেল নম্বর (যেমন PS-W106) আর আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর পাঠান। Facebook পেজের ইনবক্সেও অর্ডার করতে পারেন। পাঠানোর আগে আমরা ফোন করে অর্ডার নিশ্চিত করি।

অগ্রিম টাকা দিতে হবে?

না। ঢাকা বা ঢাকার বাইরে, কোথাও অগ্রিম টাকা লাগে না। পণ্য হাতে পেয়ে টাকা দেবেন (ক্যাশ অন ডেলিভারি)।

পণ্য দেখে তারপর টাকা দেওয়া যাবে?

হ্যাঁ। ডেলিভারিম্যানের সামনেই পার্সেল খুলে পণ্য দেখে নিন, পছন্দ হলে তারপর টাকা দিন।

ডেলিভারি কত দিনে আর চার্জ কত?

ঢাকার ভেতরে সাধারণত ১-২ দিন, চার্জ ৳৭০। ঢাকার বাইরে সাধারণত ২-৪ দিন, চার্জ ৳১৩০। কুরিয়ারের কারণে কখনো একটু দেরি হতে পারে।

পণ্যে সমস্যা থাকলে কী হবে?

পণ্যে কোনো ত্রুটি থাকলে বা ভুল পণ্য গেলে হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে ছবি বা ভিডিওসহ WhatsApp-এ জানান, আমরা বিনামূল্যে বদলে দেব।

উপহার হিসেবে পাঠানো যাবে?

হ্যাঁ। আমাদের প্যাকেট উপহার দেওয়ার মতো করেই তৈরি, সরাসরি উপহার দিতে পারবেন। বাবা, ভাই, স্বামী বা অফিসের সহকর্মীর জন্য মানিব্যাগ আর বেল্ট খুব জনপ্রিয় উপহার।

মানিব্যাগে নাম লেখানো (এমবস) যায়?

একটা পণ্যের অর্ডারে নাম এমবস করতে চাইলে আলাদা একটা ছাঁচের (মোল্ড) খরচ দিতে হয়। অফিস বা প্রতিষ্ঠানের বেশি সংখ্যক অর্ডারে (বাল্ক অর্ডার) প্রতিষ্ঠানের নাম বা লোগো বসিয়ে দেওয়া যায়।

কর্পোরেট বা বাল্ক অর্ডার নেন?

হ্যাঁ। অফিসের উপহার, ইভেন্ট বা প্রতিষ্ঠানের জন্য বেশি সংখ্যক মানিব্যাগ, বেল্ট বা ব্যাগ অর্ডার নিই, প্রতিষ্ঠানের নামসহ। বিস্তারিত জানতে WhatsApp করুন।

লেদার জ্যাকেট কীভাবে মাপমতো বানানো হয়?

WhatsApp করলে আমরা ছবিসহ মাপ দেওয়ার সহজ গাইড পাঠাই (বুক, কাঁধ, হাতা, লম্বা ইত্যাদি)। আপনার মাপ আর পছন্দের ডিজাইন ও রং (কালো বা ব্রাউন) নিশ্চিত হলে জ্যাকেট তৈরি শুরু হয়।

চামড়ার পণ্যের যত্ন কীভাবে নেবো?

চামড়ায় সরাসরি পারফিউম লাগাবেন না, আর ভেজা হলে নরম কাপড়ে মুছে ছায়ায় শুকাতে দিন। মাঝে মাঝে শুকনো নরম কাপড়ে মুছে নিলে চামড়া অনেক দিন সুন্দর থাকে।

আপনাদের দোকান বা অফিস কোথায়?

House 133, Road 5, Sangbadik Plot, Mirpur 11, Dhaka 1216। আসার আগে একবার WhatsApp বা ফোন করে নিলে ভালো হয়।

অর্ডার করুন